ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:৫০

আর দুই সপ্তাহও বাকি নেই কাতার বিশ্বকাপের পর্দা ওঠার। বিদেশি ভক্ত-সমর্থকদের স্বাগত জানাতে তৈরি মধ্যপ্রাচ্যের দেশটি। নানা বিধিনিষেধের বেড়াজাল তৈরি করলেও সবার জন্য একটা আনন্দময় বিশ্বকাপ হতে যাচ্ছে, প্রত্যাশা আয়োজক কর্তৃপক্ষের। শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ আয়োজনে সহযোগিতার হাত বাড়ালো আর্জেন্টিনাও।

অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত উগ্র সমর্থক ও খাবার খেয়ে বিল দেয় না, এমন ৬ হাজার আর্জেন্টাইনের তালিকা সোমবার প্রকাশ করেছে বুয়েন্স আয়ার্স সিটি গভরমেন্ট, যারা কাতারে বিশ্বকাপ ভেন্যুতে ঢুকতে পারবেন না। মানে তারা স্টেডিয়ামে নিষিদ্ধ।

সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই এবং যারা উগ্র তারা থাকবে স্টেডিয়ামের বাইরে। তারা ‘বারাস’-এর (উগ্র সমর্থক) অন্তর্ভুক্ত, যারা সহিংস কর্মকাণ্ড করে থাকে, যারা ট্রাপিটোসের (নিষিদ্ধ ব্যবসা) মতো অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত এবং খাবার খেয়ে বিল দেয় না।’

ডি’আলেসান্দ্রো বলেছেন, এই ৬ হাজার দর্শকের মধ্যে তিন হাজার ‘বারাব্রাভাস’, যারা স্থানীয় লিগ ম্যাচেই নিষিদ্ধ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি বিশ্বকাপেই অংশগ্রহণকারী দেশগুলো থেকে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠানো হয়, যেন তারা আয়োজক দেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে পারে। বিশ্বকাপে উগ্র সমর্থকদের দূরে রাখতে গত জুনে কাতারি অ্যাম্বাসির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। 

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!