ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফের পুরোনো দুই নায়িকার সঙ্গে সালমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:৩১

সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা ‘ভাইজান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে।

তারকাবহুল এই সিনেমায় আরো দু’জন অভিনেত্রী যুক্ত হবেন বলে গুঞ্জন উড়ছে। এবার জানা গেলো, এই দুই অভিনেত্রী অন্য কেউ নন, সালমান খানের জনপ্রিয় সিনেমার পুরোনো নায়িকা। দীর্ঘ দিন পর এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন—‘‘সালমান খান ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী ভাগ্যশ্রী ও ভূমিকা চাওলার সঙ্গে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় একসঙ্গে স্কিন শেয়ার করবেন তারা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় ভাগ্যশ্রীর সঙ্গে ও ‘তেরে নাম’ সিনেমায় ভূমিকা চাওলার সঙ্গে সর্বশেষ অভিনয় করেন সালমান। সিনেমাটিতে এই দুই অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’’

তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। গত সেপ্টেম্বরে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। নতুন লুকে সালমানকে দেখে ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের