ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খুবই উঁচুমানের বিশ্বকাপ হবে এবার : নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:৪৩

প্রথম বারের মতো বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বর। আয়োজক কাতারে তপ্ত গরম আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত। এক হিসেবে সেটি ভালোই হয়েছে বলে মনে করেন নেইমার। কেননা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে খেলার মধ্যেই ব্যস্ত থাকবেন সব ফুটবলার। 

ইউরোপিনা লিগগুলো মৌসুমের মাঝপথে থাকায় ক্লান্তিতা জেকে বসবে না। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতে, কাতার বিশ্বকাপ হবে খুবই উঁচুমানের।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাত্কারে নেইমার বলেন, ‘এবারের বিশ্বকাপের প্রস্তুতি আগেরবারের চেয়ে ভালো। কারণ এটি মৌসুমের মাঝখানে হচ্ছে, যখন শারীরিকভাবে সেরা অবস্থায় থাকবেন আপনি। মৌসুম শেষে টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা ক্লান্ত থাকতে পারে এবং তাই আমি মনে করি এবারের বিশ্বকাপের মানটা অনেক উঁচুতে থাকবে।’

নেইমার আরও বলেন, ‘ফুটবলে হার মেনে নেওয়া কখনোই সহজ নয়, তবে বিশ্বকাপে বিষয়টি আরো বাজে। এই কারণে আপনাকে সঠিক প্রস্তুতি নিতে হবে, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকতে হবে।’ 

যেহেতু বিশ্বকাপ তাই সবারই একটা পছন্দের তালিকা থাকে, নেইমারও তাই। ব্রাজিল ছাড়া তার চোখে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়াম।

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!