ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ শর্তে ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:৪৮

বলিউড তারকা নোরা ফাতেহি বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন। তবে এ জন্য থাকছে পাঁচ শর্ত। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকত্ব পাওয়া নোরাকে ঢাকার আসার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এসে উইমেন লিডারশিপ করপোরেশনের (ডব্লিউ এলসি) একটি তথ্যচিত্রের শুটিং করতে পারবেন নোরা।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতেহিকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলো।

শর্তে বলা হয়েছে, নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর যাতায়াত সময় ব্যতীত ১ দিন বাংলাদেশে আগমন অথবা অবস্থান করে ডকুমেন্টারির শুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে বর্ণিত সময়ের মধ্যে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। 

বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার ওপর ৩০% হারে বাংলাদেশ সরকারের প্রাপ্য অগ্রিম করের প্রমাণ ডকুমেন্টারির সেন্সরের সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দেখাতে হবে।

উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা গণমাধ্যমকে বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের