ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে অনেক যন্ত্রণা সহ্য করেছি : নীনা গুপ্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:১৯

অর্থাভাব, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়া, তারপর মেয়েকে বড় করে তোলা— জীবনের এই লড়াইগুলো একাই লড়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে।

১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় নতুন লড়াই। কিন্তু জীবনের এসব সিদ্ধান্ত পরিকল্পনা করে নেননি তিনি। বরং সৃষ্টিকর্তার ‘মাস্টার প্ল্যান’ বলে মন্তব্য করেছেন নীনা গুপ্তা।

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কিছুই পরিকল্পনা করে করিনি। এমন একজনের প্রেমে পড়েছিলাম যার সঙ্গে সংসার করতে পারিনি অথচ তার সন্তানের মা হয়েছি। আমি সাহসী কিছু একটা করে দেখাব এমন কিছু আমার পরিকল্পনায় ছিল না। আমি শুধু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা সৃষ্টিকর্তা আমার সামনে রেখেছেন।’

এত সংকটের মধ্যে জীবনের হাল ছেড়ে দেননি নীনা গুপ্তা। তার ভাষায়—‘আমি কখনো হাল ছাড়িনি; নিজের সিদ্ধান্তে অটল থেকেছি। আমি কোনোদিন কারো কাছ থেকে আর্থিক বা মানসিক সাহায্য নিইনি। আমি ভুগেছি, যন্ত্রণা সহ্য করেছি আবার মজাও করেছি। তা ছাড়া আমি আর কী করতে পারতাম? হয়তো আমি কাঁদতে পারতাম, নয়তো অন্য কাউকে বিয়ে করতে পারতাম। আবার কেঁদে কেঁদে গোটা জীবনটা কাটিয়ে দিতে পারতাম। আমি কোনো সাহসিক কর্মকাণ্ড শুরু করতে চাইনি, চেয়েছি সৃষ্টিকর্তা আমার ঝুলিতে যা কিছু দিয়েছেন তা স্বীকার করে নিতে এবং এগিয়ে চলতে।’

২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ১৮ বছর।
নীনা গুপ্তা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’। তার পরবর্তী সিনেমা ‘উঁচাই’। চলতি সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের