গাছের সাথে বাসের ধাক্কা, প্রাণ গেল ববি শিক্ষার্থীর
ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সাথে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ৷
রোববার (৬ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম ইসমাইল ইমন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ৷
জানা যায়, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন৷ এ সময় মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় ৷
সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছেন তিনি ৷ রোববার পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি ৷এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ৷ বিদেহী আত্মা শান্তি কামনা করেন তিনি ৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied