নতুন স্বাদের মালাই ফুলকপি
দেখতে দেখতে দরজায় শীত কড়া নাড়তে শুরু করেছে। আর এর মধ্যেই বাজারে দেখা মিলছে শীতকালীন সবজির সমাহার। আর এ সিজনাল সবজির মধ্যে ফুলকপি কমবেশি সকলেরই পছন্দের। ফুলকপি দিয়ে এ সয়টাতে নানা রকমের খাবার তৈরি করা হয়। এবার তাহলে জেনে নিন ফুলকপি নিয়ে নতুন একটা রেসিপি।
উপকরণ
ফুলকপি ১টি
পেঁয়াজ কুচি আধ কাপ
হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া আধ চা চামচ
কারিপাতা ৬টি
নারকেলের দুধ ১ কাপ
সর্ষা ১ চা চামচ
লবন ও চিনি স্বাদমতো
সর্ষার তেল ৩ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম ২ চামচ
প্রণালী
প্রথমে একটি ফুলকপি নিয়ে তা ডুমো করে কেটে তা ভাপিয়ে রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সর্ষার ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে গুঁড়া মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়ুন। এর পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে ভাল করে ভেজে মশলা দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে নারকেলের দুধ মিশিয়ে দিন। এবার স্বাদমতো লবন, চিনি দিয়ে ঢেকে দিন। মিনিট দশেক পরে ঢাকনা খুলে তাতে ক্রিম মিশিয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম মালাই কপি।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত