আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে নতুন সময়সূচি
এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে নতুন সময়সূচিতে। আগামী ১৫ নভেম্বর থেকে এসব প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর নিকট পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি জারি করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
জামান / জামান
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির