ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারত-পাকিস্তান ফাইনাল চান ডি ভিলিয়ার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৪:৪৯

এশিয়া কাপেই সুযোগ ছিল ভারত-পাকিস্তান ফাইনালের। পাকিস্তান ফাইনালে উঠলেও সুপার ফোর থেকে ভারত ছিটকে যায়। মাসখানেক পর আবারও দুই দলের ফাইনাল দেখার সম্ভাবনা জেগেছে, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। এ নিয়ে রোমাঞ্চ ছড়াচ্ছে ক্রিকেট বিশ্বে, দক্ষিণ আফ্রিকা লিজেন্ড এবি ডি ভিলিয়ার্সও তাদের একজন।

এর আগে ভারতকে টপকাতে হবে ইংল্যান্ড বাধা, আর পাকিস্তানের পথের কাঁটা নিউ জিল্যান্ড। ডি ভিলিয়ার্স টুইটারে ভোটাভুটিতে জানতে চান,  এবার কি ভারত-পাকিস্তান ফাইনাল? ছয় লাখের বেশি ভোট পড়েছে, যেখানে ‘হ্যাঁ’ উত্তর এসেছে ৭৭.৩ শতাংশ।

পরে আরেক টুইটে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান লিখেছেন, ‘সত্যিই চমৎকার ফাইনাল হবে। এখন পর্যন্ত ৭০ শতাংশ ভোট এসেছে হ্যাঁ-এর পক্ষে। কিন্তু আমি নিশ্চিত নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডেরও এনিয়ে কিছু বলার আছে। 

দুই দলেরই চমৎকার লাইনআপ এবং ভালো ফর্মে আছে। দুটি মহাকাব্যিক সেমিফাইনাল হতে যাচ্ছে। আমার ভোটও পড়বে ভারত-পাকিস্তান ফাইনালের দিকে। এটা হবে জিভে জল আনা প্রতিদ্বন্দ্বিতা।’

সিডনিতে বুধবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরের দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

জামান / জামান

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!