ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হঠাৎ ইনজুরিতে মেসি, বিশ্বকাপে খেলতে পারবেন তো?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ বিকাল ৫:০

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এর মাঝেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা শিবির। ইনজুরিতে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের এই তারকা ফুটবলার। এতে ভয়ে আটো-সাটো আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। নিজের শেষ বিশ্বকাপে খেলতে লিওনেল মেসি খেলতে পারবেন কিনা- এ নিয়ে উঠেছে প্রশ্ন।

এতদিন সবকিছু ঠিকঠাকই ছিল। ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির জয়ে নিয়মিতই মাঠে খেলে যাচ্ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। কিন্তু পিএসজির শেষ ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে মাঠে নামেননি তিনি। আর তাতেই জলঘোলা হয়েছে বেশি। অনেকে তো ধরেই নিয়েছেন গ্রুপপর্বের প্রথম হয়তো মাঠে দেখা যাবে না মেসিকে।

তবে ভয়ের কোনো কারণ নেই। মেসির ক্লাব পিএসজির তাদের ওয়েবসাইটে বলেছে, ‘মেসির অ্যাকিলিস টেন্ডন হালকা স্ফীত দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই অনুশীলনে নামতে পারবেন তিনি।’

বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে অক্সিয়েরের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর ক্লাবটির কোচ ক্রিস্টোফার গালতিয়ার মনে করছেন যে, সেই ম্যাচে মাঠে নামতে পারবেন মেসি।

জামান / জামান

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!