ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভায়োকানোর কাছে হেরে শীর্ষস্থান খোয়ালো রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ বিকাল ৫:৩

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের যেন হুট করেই ছন্দপতন ঘটল। সোমবার রাতে হেরেছে পুচকে রায়ো ভায়োকানোর বিপক্ষে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে ভায়োকানো। আর এই হারের ফলে বার্সেলোনার কাছে শীর্ষস্থান খোয়ালো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পয়েন্ট টেবিলের এখন দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তিন নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট। এদিকে রিয়ালকে হারানো ভালোকানো ২১ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে।

রায়ো ভায়োকানোর মাঠে খেলতে নেমে বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও আক্রমণে কোনো ধার ছিল না সফররত রিয়াল মাদ্রিদের। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদের ফুটবলারা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। এতে মিলেছে দুটি গোলের দেখা।

এদিকে ম্যাচের পুরো সময়ের ৪৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছিলো স্বাগতিক রায়ো ভায়োকানোর ফুটবলাররা। প্রতিপক্ষে গোলবারে শট নিতে পেরেছে মোট পাঁচটি। এতে গোলের দেখা পেয়েছে মোট তিনটি।

এদিন মোট পাঁচটি গোলের মধ্যে প্রথমার্ধের এসেছে চারটি। ম্যাচের পঞ্চম মিনিটে সান্তিয়াগো কমেসনার করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান লুকা মদ্রিচ। তিন মিনিট পর এডার মিলিতাওয়ের গোলে লিড নেয় রিয়াল। তবে আলভারো গার্সিয়া রিভেরার গোরে ২-২ সমতায় থেকে বিরতিতে যায় রায়ো ভায়োকানো।

বিরতি থেকে ফিরে নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ভায়োকানো। আক্রমণ চালাতে চালাতে ৬৫তম মিনিটে কার্ভাহালের ভুলে পেয়েও যায় পেনাল্টি। আর সেখানেই গোলটি করে নিজেদেরে জয় নিশ্চিত করে ভায়োকানো। ডি-বক্সের ভিতরে বল আটকাতে গিয়ে হাতে লাগায় কার্ভাহাল ভিএআর চেক করে ভায়েকানোকে দেয়া হয় পেনাল্টি। সেখানে আসে জয়সূচক গোলটি।

জামান / জামান

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!