ঢাকায় এসে কী করবেন নোরা ফাতেহি?
ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমতির কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জানা যায়, নোরা ঢাকায় আসছেন ১৮ নভেম্বর। ওমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন ভারতীয় এ অভিনেত্রী। সেখানে নোরা নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।
ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক বলেন, নোরা ফাতেহি ঢাকায় আসবেন ১৮ নভেম্বর সকালে। এক দিন থাকবেন; ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।
মারিয়া জানান, অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মিত হবে বলে জানান মারিয়া।
তিনি বলেন, নোরার ক্রেস্ট প্রদানের আয়োজনসহ অনুষ্ঠানস্থলে তিনি যতক্ষণ থাকবেন, তার ভিডিও ধারণ করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। যেটি আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে এবং এর একটি কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও জমা দিতে হবে।
ওমেন লিডারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পর নোরার ছোট একটি পরিবেশনাও থাকতে পারে বলে জানিয়েছেন মারিয়া মৃত্তিক।
জামান / জামান
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার