বিশ্বকাপের পরই লোকেশ রাহুলের দ্বিতীয় ইনিংস শুরু
ভারতের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলের দ্বিতীয় ইনিংস বিশ্বকাপের পরই শুরু হচ্ছে। মেগা এই ইভেন্ট শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। বিয়ে করতে যাচ্ছে তার দীর্ঘদিনের বান্ধবী ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে। তাদের বিয়ের অনুষ্ঠান হবে মহারাষ্ট্রে।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাহুল ও আথিয়া ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যে কারণে রাহুল ভারতের হয়ে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছেন না। যদিও তার কোনো ইনজুরি সমস্যা নেই। এই সময়ে তিনি তার বিয়ের প্রস্তুতি নিবেন। এরপর বাংলাদেশ সফর শেষ করেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।
গেল সেপ্টেম্বরে আথিয়ার বাবা সুনীল শেঠি জানিয়েছিলেন এই তারকাদ্বয় ফ্রি সময় পেলেই তাদের সম্পর্কের পরবর্তী ধাপে প্রবেশ করবেন।
জানা গেছে নভেম্বরের শেষ সপ্তাহে তাদের এনগেইজমেন্ট হবে। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বিয়ে।
জামান / জামান
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল