ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কোহলিকে সেমিফাইনালে ছুটি নিতে বললেন পিটারসেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১২:১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর পর্দা নামতে যাচ্ছে আর মাত্র তিনটি ম্যাচ পরেই। দুই সেমি-ফাইনাল এবং ফাইনাল রয়েছে বাকি। যার একটিতে আজ সিডনিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দ্বিতীয়টিতে আগামীকাল অ্যাডিলেডে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আর এ ম্যাচের আগে নেটে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

তারই ধারাবাহিকতাই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি অনুশীলনের ভিডিও পোস্ট শেয়ার করেছিলেন কোহলি। সেখানে দেখা গেছে বেশ দ্রুত বলকে তাড়া করছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর ভিডিওর কমেন্ট বক্সে দেখা গেছে সাবেক তারকা ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন কোহলিকে অনুরোধ করেছেন বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ছুটি নিতে।

কেভিন পিটারসেন সেখানে লেখেন, 'দয়া করে বৃহস্পতিবার ছুটি নাও। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তবে বৃহস্পতিবার দয়া করে কেবল চিল করো।'

পিটারসেন ছাড়াও সেখানে মন্তব্য করতে দেখা গেছে আফগান তারকা বোলার রশিদ খানকে। তিনি মূলত কোহলির ব্যাটের শব্দের কথা উল্লেখ করেছেন। এছাড়া কোহলির সতীর্থ সূর্যকুমার যাদবও মন্তব্য করেছেন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে