এখনও সংকট কাটেনি ঐন্দ্রিলার
এখনও সংকট কাটেনি ঐন্দ্রিলা শর্মার। নতুন করে সংক্রমণ পাওয়া গেছে তার শরীরে। বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। রয়েছেন সার্বক্ষণিক পর্যবেক্ষণে।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রায় এক সপ্তাহ ধরে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা। তার ছায়াসঙ্গী হয়ে সেখানে রয়েছেন সব্যসাচী চৌধুরী। সোমবার নিজের পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঐন্দ্রিলা। আগের থেকে তার শ্বাস প্রক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে।
তবে মঙ্গলবার শোনা যাচ্ছে, তাকে পুরোপুরি ভেন্টিলেশনের বাইরে আনা হয়নি। শুধু এই সাপোর্টের মাত্রা একটু কমানো হয়েছে। চিকিৎসকদের চিন্তায় রেখেছে ঐন্দ্রিলার শরীরের সংক্রমণ। সে কারণেই বিপদমুক্ত ঘোষণা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে একটিই আশার খবর শোনা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন তার সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এর আগেও দুবার ক্যান্সার জয় করে ফিরেছেন ঐন্দ্রিলা।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার