ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যবরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন ৷
আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে বারোটায় গায়েবী জানাজা অনুষ্ঠিত হয় ৷ শিক্ষার্থীদের সাথে জানাজায় অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ৷
পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিহত (ইমন) এর মৃত্যুর সঠিক তদন্ত এবং পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন করেন ও পরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন ৷ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বলা হয়, সাকুরা বাস কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। চিকিৎসার গাফিলতির কারণ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। সাকুরা বাসের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করতে হবে। প্রত্যেক বাসকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বয়ংক্রিকরণ ব্যবস্থা করতে হবে। স্পিডলক ব্যবস্থা কার্যকর করতে হবে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে থেকে শুরু করে ভোলা-পটুয়াখালী মহাসড়কে এসে শেষ হয় ৷ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন,শিক্ষার্থীদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন চলছে সেটা যোক্তিক ৷ সাকুরা পরিবহনকে এর ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে ৷ দ্রত সমাধানে লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের কাছে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছি ৷ আশা করি শিক্ষার্থী ও বাস মালিক সমিতি ও প্রশাসন সবাই মিলে এর একটি সুষ্ঠু সমাধান হবে ৷ তিনি আরও বলেন ,স্পিড নিয়ন্ত্রণের বিষয়ে সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ে চিঠি প্রদান করা হবে ৷
প্রসঙ্গত, ইমন গত শনিবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন ৷ এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরতর আহত হন তিনি ৷ রবিবার ভোর ৩ টায় এই দুর্ঘটনাটি ঘটে ৷
পরিচয়ের অভাবে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজে তার চিকিৎসাসেবা না মেলায় তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে দাবি স্বজন ও সহপাঠীদের ৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied