ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৩:৯

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ দলের। এরপর গেল সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। আর দেশে ফিরেই বিশ্রামের বড়সড় কোনো সুযোগ থাকছে না ক্রিকেটারদের জন্য। কেননা দরজায় কড়া নাড়ছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ম্যাচ। আর ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে হয়তো প্রধান কোচের দায়িত্বে আবারো টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো। 

আগামী ১৪ নভেম্বরে বাংলাদেশে পা রাখবেন সাবেক আফ্রিকান এই ক্রিকেটার। আর এ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, 'আপাতত ১৪ তারিখ সে আসছে, এতটুকু নিশ্চিত। এসেই আমাদের 'এ' দলের সাথে যোগ দিবে হয়তো। আজকে আমাদের আলোচনা রয়েছে, তার দায়িত্ব কি থাকবে, এর সবকিছুই সেখানে সিদ্ধান্ত হবে।'

এর আগে গতকাল মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে জানিয়েছিলেন, 'ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আজকেও তারই ধারাবাহিকতায় একটা মিটিং ছিল। আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।'

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের