ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়: শবনম ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৩:১১

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। যখন যেটা মনে আসে তখন সেটা অবলীলায় বলে ফেলেন। এতে কার কী গেল-এলো তা নিয়ে থোড়াই কেয়ার।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। যেখানে তিনি তালাকপ্রাপ্ত নারী ও তাদের নিয়ে আশেপাশের লোকদের ভাবনা বিষয়ক কিছু কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন, যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা ‘সহজলভ্য’।”

ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। এতে কারো মান কমে যায় না। ফারিয়ার কথায়, ‘না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার বিবাহবিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে।’

পোস্টে সঙ্গীর যোগ্যতার ব্যাপারটিও বিশদভাবে তুলে ধরেন ফারিয়া। তিনি জানান, ‘যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা সবকিছু।’

উল্লেখ্য, কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের