ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ২:৪৩
উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ড. এম. এ. ওয়াজেদ ভবনের সম্মুখে এসে শেষ হয়।
 
র‍্যালিতে হাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মামুনার রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ, ব্যাবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক রাফিয়া আখতার, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
 
র‍্যালি শেষে হিসাববিজ্ঞান বিভাগের একটি কক্ষে আলোচনা সভায় অংশ নেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকবৃন্দ। এসময় বক্তারা শিক্ষার্থীদের সামনে হিসাববিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। জাতীয় জীবনে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা ও তাৎপর্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসাববিদ হতে উদ্বুদ্ধ করেন।
 
আলোচনা শেষে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা এক সাথে কেক কেটে দিবসটি উদযাপন করেন। এরপর বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক ফ্ল্যাশ মুভের আয়োজন করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 
 
উল্লেখ্য, প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ যোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ