ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লেভানডোভস্কিকে নিয়ে পোল্যান্ডের বিশ্বকাপ মিশন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১০:৪২

রবার্ট লেভানডোভস্কিকে ছাড়া পোল্যান্ড দল ভাবা যায়! মোটেও না। দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে রেখে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করলেন প্রধান কোচ চেসলো মিচনিউইচ।

এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়ে দারুণ ফর্মে থেকে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন লেভানডোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।

১৯৮৬ সালে শেষ ষোলোতে ওঠার পর পোল্যান্ড আর তিনবার বিশ্বকাপ খেলেছে। এই সময়ে আর কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। ২০০২, ২০০৬ ও ২০১৮ সালের আসরে মাত্র একটি করে ম্যাচ জিতেছে। এবার তারা সেই গেরো কাটানোর লক্ষ্যে কাতারে যাচ্ছে। 

অবশ্য কঠিন গ্রুপেই পড়েছে পোল্যান্ড। প্রথম ম্যাচ ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। তাদের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। 

বিশ্বকাপে পোল্যান্ডের সেরা সাফল্য ১৯৭৪ ও ১৯৮২ সালে তৃতীয় হওয়া। গতবার সেনেগাল ও কলম্বিয়ার কাছে হারের পর শেষ ম্যাচে জাপানের বিপক্ষে জিতেছিল এই দলটি।  

পোল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ওইচেখ শেজনি, লুকাজ স্কোরুপস্কি, বার্টলোমিজ ড্রাগোভস্কি।

ডিফেন্ডার: রবার্ট গামনি, জাকুব কিভিওর, জান বেদনারেক, মাতেউস উইটেস্কা, কামিল গ্লিক, বার্তোস বেরেসজিনস্কি, আর্তুর জেদ্রেজিক, ম্যাটি ক্যাশ।

মিডফিল্ডার: গ্রজেগর্জ ক্রাইচোয়াক, কামিল গ্রোসিকি, সাইমন জুরকোস্কি, মাইকেল স্কোরাস, জ্যাকুব কামিনস্কি, সেবাস্তিয়ান জাইমানস্কি, পিওতর জিলিনস্কি, প্রজেমিস্লো ফ্রাঙ্কোস্কি, ক্রিস্টিয়ান বিয়েলিক, ড্যামিয়ান সিজাইমানস্কি।

ফরোয়ার্ড: আরকাদিউস মিলিক, রবার্ট লেভানডোভস্কি, করোল সুইডারস্কি, ক্রজিসটফ পিয়াটেক। 

জামান / জামান

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের