ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হারের শোধ নিয়ে লিগ কাপের শেষ ষোলোতে ম্যানইউ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১০:৪২

গত রোববারের কথা, অ্যাস্টন ভিলার মাঠে ৩-১ গোলে হেরে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ওই হারের শোধ তারা নিলো বৃহস্পতিবার। ওল্ড ট্র্যাফোর্ডে দুইবার পিছিয়ে পড়েও ৪-২ গোলে জিতে ভিলাকে বিদায় করে লিগ কাপের শেষ ষোলোতে এরিক টেন হ্যাগের দল।

তৃতীয় রাউন্ডে দুই দলের ছয় গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে এগিয়ে যায় ভিলা। পরের মিনিটে  অ্যান্থনি মার্সিয়াল সমতা ফেরান। ৬১ মিনিটে ডিওগো ডালোট আত্মঘাতী গোল করে আবার পিছিয়ে পড়ে ইউনাইটেড। মার্কাস র‌্যাশফোর্ড ৬ মিনিট পর আবার লিড এনে দেন তাদের।

এরপর ব্রুনো ফের্নান্দেস ও স্কট ম্যাকটোমিনের গোল ম্যানচেস্টার ক্লাবকে জয় এনে দেয়। অসুস্থতার কারণে এই ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

শেষ ষোলোতে ম্যানইউর প্রতিপক্ষ বার্নলি। 

জামান / জামান

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের