ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দীপিকাকে পরিচালক বললেন, হট অ্যান্ড কুল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১১:১০

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। অভিনয় আর শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের। নিজ গুণে সুপারস্টারদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই নায়িকা। তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। এতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন রুপালি পর্দায়।

সিনেমাটির শুটিংয়ের কিছু স্থিরচিত্র এর আগে ইন্টারনেটে ফাঁস হয়েছিল। ওই সময়ে দীপিকার লুক নজর কেড়েছিল। গত ২ নভেম্বর ছিল শাহরুখ খানের জন্মদিন। বিশেষ এই দিনে ‘পাঠান’ সিনেমার টিজার মুক্তি পায়। এ টিজারে দীপিকার উপস্থিতি দর্শকের মন কেড়েছে। এবার দীপিকাকে নিয়ে মুখ খুললেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

দীপিকার প্রশংসায় পঞ্চমুখ সিদ্ধার্থ আনন্দ বলেন—‘‘হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ সিনেমার চরিত্রটি দীপিকাকে ভেবে তৈরি করা হয়েছে; যা কেবল শ্বাসরুদ্ধকরই নয়, এই চরিত্র তার তারকা খ্যাতির সঙ্গে সঠিক বিচার করেছে। ‘পাঠান’ সিনেমায় দীপিকা সবচেয়ে বেশি হট অ্যান্ড কুল লুকে ধরা দিয়েছেন।’’

আদিত্য চোপড়া প্রযোজিত এ সিনেমার অন্যান্য চরিত্রে দেখা যাবে—ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে এটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

জামান / জামান

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের