ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লজ্জার হারের ধাক্কা সামলে মুখ খুললেন বিরাট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১১:৪৪

ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর খুঁজে পাওয়া যাচ্ছিলো না বিরাট কোহলিকে। সম্প্রচারকারী চ্যানেলে ভারতীয় দলের অনেককে দেখা গেলেও দেখা যায়নি তাকে। এক বারের জন্য মাইকের সামনে আসেননি সাবেক এই অধিনায়ক। অবশেষে আজ শুক্রবার সকালে হারের ধাক্কা সামলে মুখ খুলেছেন তিনি। এক টুইটে দিয়েছেন ফিরে আসার বার্তা।

এর আগে, গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সেবার বিরাট ছিলেন অধিনায়ক। এবার নেতার মুকুট তার মাথায় ছিল না, কিন্তু ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে তার সংগ্রহ ২৯৬ রান। কিন্তু দলকে ট্রফি জেতাতে পারলেন না। হতাশ বিরাট টুইট করে লেখেন, স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু হিসাবে বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভাল খেলে ফিরে আসা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরে মাঠে দেখা যায়নি বিরাটকে। ডাগআউটে রোহিত শর্মা যখন কান্না করছিলেন, সেখানেও ছিলেন না তিনি। ম্যাচ হেরে যাওয়ার পরে বিরাট কোথায় গেলেন, তা নিয়ে নানা রকম কথা ছড়ায়। এর ১৮ ঘণ্টা পর বিরাটের টুইট জানান দিল যে তিনি আছেন। নিজেকে সামলে নিয়েছেন। ফিরে আসার বার্তা দিলেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

জামান / জামান

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের