আপনি চাইলে ভারতকে ‘চোকার্স’ ডাকতে পারেন : কপিল
আবারও ভারতীয় ক্রিকেট দলের অসহায়ত্ব ফুটে উঠলো। ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে হেরে যাওয়ার পর ‘চোকার্স’ ডাকও শুনতে হলেঅ তাদের, যে তকমা কেবল এতদিন শুনে এসেছে দক্ষিণ আফ্রিকা।
এমনি এমনি তো আর ভারতকে ‘চোকার্স’ ডাক শুনতে হচ্ছে না। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার কোনও আইসিসি শিরোপা জিতেছিল তারা। ৯ বছর ধরে ট্রফিখরায় তারা। আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে হারানোর পর থেকে আইসিসির কোনও ইভেন্টের নকআউট ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি ভারতীয়রা।
সবশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপও যুক্ত হলো তাদের গত ৯ বছরের ব্যর্থতার লম্বা তালিকায়। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০১৪ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপস: সবগুলোতে তাদের হৃদয়ভাঙার গল্প।
তবে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর তো তাদের ধুয়ে দিচ্ছেন বিশ্লেষক ও ভক্তরা। নতুন করে তাদের নামের পাশে জুটেছে ‘চোকার্স’ তকমা, যে ডাক খুব একটা অযথা বলে মনে করছেন না কপিল।
১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে প্রথম শিরোপা এনে দেওয়া অধিনায়ক বললেন, ‘হ্যাঁ, আমরা তাদের চোকার্স ডাকতে পারি। তারা কাছে যায় এবং ধাক্কা খায়।’ তাই বলে ভারতের আগের অর্জনকে ভুলে গেলে চলবে না মনে করেন কপিল। এই হারের পর তীব্র কটাক্ষ না করার আহ্বান তার, ‘কিন্তু খুব বেশি কঠোর হবেন না। আমি একমত যে ভারত খারাপ ক্রিকেট খেলেছে। কিন্তু আমরা শুধু এক ম্যাচের ওপর ভিত্তি করে তাদের অতিরিক্ত সমালোচনা করতে পারি না।’
জামান / জামান
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি