একই ফ্লাইটে বিশ্বকাপ দেখতে যাবে ইসরায়েল-ফিলিস্তিনের দর্শকরা : ফিফা
একই বিমানে চড়ে কাতার বিশ্বকাপ দেখতে যেতে পারবেন ইসরায়েল-ফিলিস্তিনের সমর্থকরা। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ইসরায়েল থেকে সরাসরি এই বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে সম্মত হয়েছে কাতার। ফিফা কাল এ বিষয়ে জানিয়েছে, সরাসরি এই ফ্লাইটে করে ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকেরা কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন।
এই ফ্লাইট তেল আবিবের বেন গুরিওন ও হামাদ ইন্টারন্যানাল বিমানবন্দর হয়ে কাতারের দোহায়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, ‘এই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নের একটি ভিত তৈরি হয়েছে।’
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির এক মুখপাত্র জানালেন, এই ফ্লাইটে ফিলিস্তিনের টিকেটধারী ও সাংবাদিকরাও ভ্রমণ করতে পারবেন।
সূত্র: সিএনএন
জামান / জামান
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied