ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুস্থ হয়ে দেশে ফিরলেন সোহেল রানা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ৪:৩১

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

শুক্রবার সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে সুখবরটি দেন।  
ছবির ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।’

উন্নত চিকিৎসার জন্য গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধাকে। সেখানে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।

এর আগে সোহেল রানার চোখে জটিলতা দেখা দেয়। এ কারণে গেল ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সোহেল রানার দেশে আসার বিষয়ে ছেলে মাশরুর পারভেজ বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। বাবা এখন সম্পন্ন ভালো আছেন। আবারো চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।

জামান / জামান

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের