ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: হাইতি যাচ্ছে মার্কিন নিরাপত্তা বাহিনীর দল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:২৯

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি একদল অস্ত্রধারীর হাতে গত বুধবার নিজ বাসভবনে খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার জন্য দেশটিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর একটি দল। খবর- রয়টার্স

রোববার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেন, মইসি হত্যাকাণ্ডের তদন্তে আমরা কী ধরনের সহায়তা দিতে পারি, তা দেখতে আজ একটি দল হাইতি যাচ্ছে। দলটিতে মূলত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থা এএফবিআইয়ের সদস্যরা রয়েছেন।

তবে তারা কতদিন হাইতিতে অবস্থান করবেন তা জানানো হয়নি।

মইসি হত্যাকাণ্ডের জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে স্থিতিশীলতা রক্ষায় বিদেশী সেনার মোতায়েন চেয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছিল হাইতি।

যুক্তরাষ্ট্র জানিয়েছিল, হাইতিতে এ মুহূর্তে তারা কোনো সেনা মোতায়েন করতে আগ্রহী নয়। তবে হত্যার তদন্তে তারা সহযোগিতা করবে। স্থানীয় সময় শুক্রবার জো বাইডেন সরকার জানিয়েছিল, তারা মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের হাইতিতে পাঠাবে।

এ বিষয়ে জন কারবি জানান, বিভিন্ন বিষয়ে সহায়তা চেয়ে পেন্টাগনের কাছে অনেক অনুরোধ আসে। হাইতির বিষয়টিও সেগুলোর মধ্যেই একটি। এটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এদিকে রয়টার্সকে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, হাইতি থেকে ফেরার পর মার্কিন দল প্রেসিডেন্ট জো বাইডেন কাছে সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরবে। সে অনুযায়ী হাইতিতে পরবর্তী মার্কিন পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার বন্দুকধারীরা প্রেসিডেন্ট জোভেনেল মইসির বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ হামলায় তার স্ত্রী মার্টিন মইসি আহত হন। এ হত্যাকাণ্ডে ২৮ জন ভাড়াটে অস্ত্রধারীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে হাইতির পুলিশ। তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক; আর ২ জন মার্কিনী।

হাইতির পুলিশ জানিয়েছে, ঘাতক দলের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। আর পলাতক রয়েছেন ৮ জন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮