নাগা সুরিয়ার বিয়ে
বিয়ে করতে যাচ্ছেন তেলেগু সিনেমার অভিনেতা নাগা সুরিয়া। তার হবু স্ত্রীর নাম আনুশা শেঠি। নাগা অভিনয়ের মানুষ হলেও আনুশা পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে নাগা সুরিয়া ও আনুশা শেঠির বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী ১৯-২০ নভেম্বর ব্যাঙ্গালুরুর জেডাব্লিউ ম্যারিয়েট হোটেলে বসবে বিয়ের আসর। ২০ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এদিকে নাগা-আনুশার বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা এখন অন্তর্জালে ভাইরাল। প্রিয় তারকার বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা।
২০১১ সালে তেলেগু ভাষার ‘ক্রিকেট গার্লস অ্যান্ড বিয়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সুরিয়া। তিন বছর বিরতি নিয়ে ‘চান্ডামামা কাতালু’ সিনেমায় অভিনয় করেন নাগা। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নাগা সুরিয়াকে। তেলেগু সিনেমার প্রথম সারির নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘ওহালু গুসাগুসালে’, ‘চলো’, ‘ও বেবি’, ‘অশ্বথাম’ প্রভৃতি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার