পুলি পিঠা
শীত মানেই পিঠা পুলির উৎসব। এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। যদি জানা থাকে সঠিক রেসিপি, তাহলে ঘরেই তৈরি যায়।
উপকরণ
পুরের জন্য
নারকেল কুড়ানো- ২ কাপ,
খেজুরের গুড় - ১ কাপ,
চালের গুঁড়া - ২ টেবিল চামচ (হালকা টেলে নেয়া),
এলাচি গুড়া - ১/২ চা চামচ।
ডো এর জন্য
চালের গুঁড়া (আতপ চাল) -৩ কাপ,
ময়দা - ১ কাপ,
পানি - ৩ কাপ,
সয়াবিন তেল - ১ টেবিল চামচ,
লবণ - পরিমানমতো।
প্রণালি
নারকেল কোড়ানো, খেজুরের গুঁড়, টেলে নেয়া চালের গুঁড়া, এলাচি গুড়া এই সব উপকরণগুলো একসাথে জ্বাল দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে ফেলতে হবে।
একটি হাড়িতে পানি নিয়ে তাতে অল্প লবণ ও তেল দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া ও আধা কাপ ময়দা দিয়ে নাড়তে হবে। ভালো ভাবে নেড়ে মিশে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে, ডো বানাতে হবে।
যদি কিছুটা নরম থাকে ময়দা মিশিয়ে ঠিক করতে হবে। অনেকক্ষণ মথে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার ছোট ছোট গোল চ্যাপ্টা রুটির মত করে মাঝে নারকেলের তৈরি করা মিশ্রণ কিছুটা দিয়ে দুই মাথা বন্ধ করে দিতে হবে।
হাতে বানাতে না পারলে পিঠার ছাঁচেও বানাতে পারেন। এবার স্টিমারে ৩০ মিনিট বা পিঠা না হওয়া পর্যন্ত স্টিম করতে হবে। স্টিমার না থাকলে হাঁড়িতে পানি দিয়ে তার উপর ছিদ্র করা পাতিল রেখে পিঠা সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে গেলে হালকা ঠান্ডা করে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?
ত্রিশের পরে মা হতে চান? আপনার যা জানা জরুরি
নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি