পুঁই চিংড়ি তৈরির রেসিপি
পুঁই চিংড়ি এই সুস্বাদু পুষ্টিকর খাবারটি গরম ভাতের সাথে বেশ জমে যায়। এ খাবারটি রান্না করাও যেমন সহজ তেমনি সময়ও লাগে কম। রইল সুস্বাদু খাবারটির রেসিপি।
তৈরি করতে যা লাগবে :
পুঁই শাক আধা কেজি, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, পেঁয়াজ ১টি, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, চিংড়ি ২০ থেকে ২৫টি, লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন :
রান্না শুরুর আগে পুঁইশাক ভালো করে ধুয়ে কেটে নিন। এবার চিংড়ির সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। এবার তাতে দিন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে পুঁইশাক দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিটের মধ্যে পুঁইশাক সেদ্ধ হয়ে আসলে তাতে ভেজে রাখা চিংড়ি ও কাঁচামরিচ দিয়ে দিন। এবার আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলো মুখোরোচক পুঁই চিংড়ি।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন