ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ টিবি রোগীকে দত্তক নিলেন মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১:২৭

ভারতের বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই সঙ্গে তিনি একজন সংসদ সদস্য। তাই সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় মিমিকে।

ব্যস্ততার মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন মিমি। এই দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে পাঁচজন টিবি রোগীকে দত্তকও নিয়েছেন এ অভিনেত্রী।

জানা গেছে, শুক্রবার (১১ নভেম্বর) ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশ নেন মিমি। সেখানেই টিবি রোগী দত্তকের কথা জানান তিনি। নিয়ম অনুযায়ী রোগীদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবেন মিমি।

একটি মাসিক ব্যয় হয় টিবি রোগীদের। তাই এই রোগীদের অন্যরাও যেন দত্তক নেওয়ায় আগ্রহী হয়, সে ব্যাপারে মিমি বলেন, খুবই সামান্য টাকা লাগে মাসিক খরচে। ফলে যাদের সামর্থ্য আছে, তাদেরকেও টিবি রোগীদের দত্তক নিতে আহ্বান জানান তিনি।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি অভিনীত সিনেমা ‘খেলা যখন’। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের