ব্যক্তিগত বিষয় বেডরুমেই শেষ করা উচিত
ঢালিউডে আলোচিত নায়িকা পরীমণির ফেসবুক পোস্টকে ঘিরে সিনেমা পাড়ায় তৈরি হওয়া আলোচনা-সমালোচনার মধ্যেই এ বিষয়ে কড়া মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয় বলে মনে করেন এ অভিনেতা।
তিনি বলেন, এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত।শুক্রবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান এ কথা বলেন।
তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানানোর পক্ষে আমি নই। আমার জীবনেও অনেক ঘটনা আছে যা আমি ফেসবুক লাইভে এসে বলিনি। এতে আসলে মানুষ হাসে। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত।
মিম ও পরীমণির উদ্দেশে তিনি বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।
পরীমণি তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর বেশ চটেছেন। মিম ও রাজের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়ে গত বুধবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন পরীমণি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার