যেভাবে সন্তানদের বড় করছি, মা-বাবা দেখলে গর্ব করতো : শাহরুখ
বলিউডের কিং খান শাহরুখকে নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। সেটা হোক ভারতে কিংবা, বিদেশের মাটিতে। শাহরুখ পা রাখলেই, ভক্তদের ভিড় উপচে পড়ে। অভিনেতাও তার ভক্তদের নিরাশ করেন না।
সম্প্রতি এরকমটি ঘটল শারজায়। ‘শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২০২২’-এ যোগ দান করে শারজাহবাসীর মন কেড়ে নিলেন শাহরুখ। স্টেজে উঠে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন ব্যক্তিগত জীবনের নানা দিক। এই প্রসঙ্গে নিজের মা-বাবার প্রসঙ্গও তুললেন কিং খান।
‘শারজা বুক ফেয়ারে’ শাহরুখ বলেন, এখন যদি মা আমাকে দেখে তাহলে প্রথমেই বলবে, তুমি এতো রোগা হয়ে গেলে কীভাবে? একটু যত্ন নাও, একটু ওজন বাড়াও। মুখটা একেবারে শুকিয়ে গেছে। গালগুলি কেমন ঢুকে গেছে। একটু বেশি করে খাওয়া দাওয়া করো।
শাহরুখের মুখে এমন কথা শুনে হেসে প্রায় গড়িয়ে পড়েন সেখানে উপস্থিত দর্শকরা। তবে শাহরুখ বলেই চললেন। শাহরুখের কথায়, বাবা-মা আমার কৃতিত্ব অর্জন দেখলে খুব খুশি হতেন, খুব গর্ব বোধ করতেন। আমি আর গৌরী যেভাবে তিন সন্তানকে মানুষ করেছি, তা দেখলে মা-বাবা খুশিই হতেন। তারা গর্ব বোধ করতেন।
মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খান জড়িয়ে পড়ার পর খুবই ভেঙে পড়েছিলেন শাহরুখ। এমনকী, সিনেমার শুটিং থেকে বিরতি নিয়েছিলেন বহুদিন। তবে এখন দুশ্চিন্তা কেটেছে। শাহরুখ এখন ব্যস্ত তার নতুন দুই সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রচারে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার