ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যানসিটিকে চমকে দিলো ব্রেন্টফোর্ড, ৫ পয়েন্টে এগিয়ে আর্সেনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১১:৩১

ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামালো ব্রেন্টফোর্ড। ইভান টনির জোড়ায় শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা দলটি। 

তাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ২-০ গোলে জিতে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে বিশ্বকাপ বিরতিতে যাচ্ছে আর্সেনাল।
এদিকে নিউ ক্যাসেল ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। লিভারপুল ৩-১ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে নিজেদের মাঠে।

১৪ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে উঠে গেছে ছয়ে। চেলসি (২১) এক পয়েন্টে পিছিয়ে থেকে আট নম্বরে।

এই সপ্তাহে ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া টনি ব্রেন্টফোর্ডের হয়ে গোলমুখ খোলেন ১৬ মিনিটে। বেন মির হেড থেকে ফ্লিক করে জাল কাঁপান তিনি। বিরতির আগে সিটি সমতা ফেরায়। প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসা বল রকেট গতিতে লক্ষ্যভেদ করেন ফিল ফডেন। কিন্তু টনি ছিলেন ম্যাচের নায়ক। ৯৮ মিনিটে খুব কাছ থেকে নেওয়া শটে ম্যানসিটিকে হতাশায় ভাসান তিনি।

মার্টিন ওডেগার্ডের জোড়া গোলে জিতেছে আর্সেনাল। ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবার তারা টেবিলের শীর্ষে থেকে ক্রিসমাস উদযাপন করবে। গত ১৩ মৌসুমে বড়দিনের ছুটির আগে শীর্ষে থাকা ১০ দল হয়েছে চ্যাম্পিয়ন। ২০০৩-০৪ মৌসুমে শেষবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া ইনভিন্সিবল সেই দলকে এবার ছুঁতে পারে কি না আর্সেনাল, সেটাই দেখার অপেক্ষা।

অ্যানফিল্ডে ৬ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। তিন মিনিট পর চে অ্যাডামস সমতা ফেরালে প্রথমার্ধে আরও দুটি গোল করে ম্যাচ হাতের মুঠোয় নেয় অলরেডরা। ২১ ও ৪২ মিনিটে গোল দুটি করেন ডারউইন নুনেজ।

এদিকে জো উইলকের গোলে চেলসিকে সব প্রতিযোগিতায় টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ দিলো নিউ ক্যাসেল। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের