ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

টি-২০ বিশ্বকাপ: যেভাবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড-পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১১:৩৯

আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে। 

ইংল্যান্ড
সুপার টুয়েলভে নিজেদের প্রথম খেলায় পার্থে ইংল্যান্ড মুখোমুখি হয় আফগানিস্তানের। সেই ম্যাচে আফগানদের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নেন বাটলাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ইংলিশরা ধাক্কা খায় আয়ারল্যান্ডের কাছে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আইরিশদের কাছে ৫ রানে পরাজয় বরণ করতে হয় তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে তারা মাঠেই নামতে পারেনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর চতুর্থ ও পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ রানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জেতে জস বাটলারের দল। সেমিফাইনাল নিশ্চিত করতে রানরেটও ঠিক রাখতে হয়েছে ইংলিশদের।
সেমিতে উঠেই যেন আসল চেহারায় হাজির হয় বাটলার বাহিনী। সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতের মত টপ ফেবারিট দলকে ১০ উইকেটে হারের লজ্জা দিয়েই তৃতীয়বারের মত ফাইনালের মঞ্চে পা রেখেছে ইংলিশরা।

পাকিস্তান
এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ৪ উইকেটের হার সঙ্গী হয় বাবর আজমের পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে তারা জিম্বাবুয়ের বিপক্ষে খায় হোঁচট। পার্থে মাত্র ১৩১ রান তাড়া করতে গিয়ে ১ রানে হেরে যায় পাকিস্তান। ফলে সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় ভাঙতেই বসেছিল আনপ্রেডিক্টেবলদের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সুপার টুয়েলভে নিজেদের শেষ তিন ম্যাচে জয় নিয়ে (নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে এবং বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে) সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।

অবশ্য নেদারল্যান্ডস অঘটন ঘটাতে না পারলে এই তিন জয়ও কোনো কাজে আসতো না পাকিস্তানের। শেষ ম্যাচে সেমিতে উঠার লড়াইয়ে টিকে ছিলো দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং পাকিস্তান। এমন সমীকরণে এগিয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকা জয় পেলেই উঠে যেত তারা।

কিন্তু ডাচরা তা হতে দেয়নি। দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়ে দেয় ১৩ রানে। ফলে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকে শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশ। আর এ সুযোগটি লুফে নেয় পাকিস্তান। বাংলাদেশকে হারায় ৫ উইকেটে। সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। তাদের সঙ্গেও ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। আর এই জয়ে তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা।

 

 

প্রীতি / প্রীতি

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি

বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ

পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে

শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার

দুই টেস্টে ১২ উইকেট নিয়েও মুরাদের বাদ পড়ার কারণ বললেন হাবিবুল