এবার ‘হেরা ফেরি ৩’তেও কার্তিক, যা বললেন অক্ষয়
বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘ভুল ভুলাইয়্যা’তে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ‘ভুল ভুলাইয়্যা টু’তে অক্ষয়কে দেখা যায়নি। তার বদলে জায়গা পাওয়া তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান কেমন করবেন তা নিয়ে অনেকের দ্বিধা ছিল। সেই ছবিই এ বছর মুক্তি পাওয়া বলিউডের সেরা আয়কারী ছবির তালিকায় নাম লিখিয়েছে। কার্তিক ব্যতিক্রমী সিনেমায় সাফল্য পাচ্ছেন। আবার জনপ্রিয় ছবির সিক্যুয়েলেও তার চাহিদা বাড়ছে। তারই ধারাবাহিকতায় ‘হেরা ফেরি ৩’তে অক্ষয়ের বদলে দেখা যাবে কার্তিককে।
রাজু, শ্যাম ও বাবু ভাইয়া এই ত্রয়ী ‘হেরা ফেরি’র তিন অন্যতম আইকনিক চরিত্র। ২০০০ সালে প্রথম মুক্তি পেয়েছিল পরিচালক প্রিয়দর্শনের ‘হেরাফেরি’ ছবি। তাতে রাজুর চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। শ্যামের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেঠি ও বাবু ভাইয়ার চরিত্রে দেখা গিয়েছিল পরেশ রাওয়ালকে। তারপর ২০০৬ সালে ফের বড় পর্দায় ফেরে এই ত্রয়ী ‘ফির হেরা ফেরি’। সেই ছবিতেও দেখা যায় এই তিন জনকেই।
তবে এ বার ভেঙে গেল এই তিনের দল। এবার রাজুর চরিত্রে অক্ষয়ের বদলে দেখা যাবে কার্তিককে। বিষয়টি নিশ্চিত করেছেন পরেশ রাওয়াল।
ছবিতে না থাকা প্রসঙ্গে অক্ষয় জানিয়েছেন, ‘‘এই ছবিটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। অনেক স্মৃতি রয়েছে এই ছবিটার সঙ্গে। আমারও খারাপ লাগছিল এত বছর ধরে ছবিটা তিন নম্বর পার্টটা আসছে না। এই ছবির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল, তবে চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। এছাড়াও কিছু সৃজনশীল মতবিরোধ ছিল। তাই আমি নিজে থেকেই পিছিয়ে যাই’’।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন