অমিতাভ-রেখার সিনেমার পরিচালক মারা গেছেন
বলিউডের বরেণ্য পরিচালক-প্রযোজক রাকেশ কুমার মারা গেছেন। গত ১০ নভেম্বর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে এক কন্যা, ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রাকেশ কুমার। গত ১০ নভেম্বর মারা যান তিনি। রোববার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় আন্ধেরির স্পোর্টস ক্লাবে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৭০-৮০ দশকে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রাকেশ কুমার। তার পরিচালিত বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রেখা। যেমন—‘খুন পাসিনা’, ‘মিস্টার নাটওয়ারলাল’ প্রভৃতি।
এছাড়া তার নির্মিত জনপ্রিয় অন্য সিনেমাগুলো হলো— ‘জনি আই লাভ ইউ’, ‘দিল তুঝকো দিয়া’, ‘দো অর দো পাঁচ’, ‘কৌন জিতা কৌন হারা’, ‘কমান্ডার’ প্রভৃতি। তা ছাড়াও বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন এই নির্মাতা।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার