ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে ‘রূপচর্চা’ নিয়ে ব্যস্ত নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১:১৬

কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন পিএসজি তারকা নেইমার। কারণ এর পরের বিশ্বকাপে ব্রাজিল দলে নাও থাকতে পারেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্যে ‘রুপচর্চা’ শুরু করেছেন এই ফুটবলার।

শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই আলোচিত নন নেইমার। সাজসজ্জার জন্যও বেশ আলোচিত তিনি। কখনো চুলকে রঙিন করে, কখনও ট্যাটু করে আলোড়ন ফেলেছেন এই তারকা। রাশিয়া বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন সাজে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান।

শনিবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ব্রাজিলের স্ট্রাইকার নেইমারের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, জুলিয়ানা নেইভা নামে এক ডার্মাটোলজিস্ট নেইমারের ত্বকের চিকিৎসা করছেন।

ইনস্টাগ্রামে ওই চিকিৎসক একটি ভিডিও আর একটি ছবিও পোস্ট করেছেন। তা থেকেই জানা গিয়েছে নেইমারের এই চিকিৎসার কথা।

তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন নেইমার। জুলিয়ানা নামের ওই চিকিৎসক এলেন সেখানে। এসে কথা বলতে শুরু করলেন নেইমারের সঙ্গে। নেইমারের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে তাকে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে জুলিয়ানা বলেছেন, ‘আমরা নেইমারের জন্য এ বছরে ট্রিটমেন্টের একটি পরিকল্পনা করেছি। বিশ্বকাপের আগেই তা শুরু করা হয়েছে। নেইমারের ত্বকের চিকিৎসা করা হচ্ছে। তার ত্বক রোগমুক্ত হলে আত্মবিশ্বাস বাড়বে।’

তিনি জানিয়েছেন, নেইমার ত্বকের যত্ন নেন। এ জন্য তিনি ৬ বছর আগেই বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন। ওই ডার্মাটোলজিস্ট জানিয়েছেন, নেইমারের ত্বক খুব তৈলাক্ত প্রকৃতির। খুব সংবেদনশীল। নেইমারের জন্য দৈনিক পরিচর্যার রুটিনও বানিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন জুলিয়ানা। প্রতি চার মাসে তার কাছে দেখানোর পরামর্শও দিয়েছেন।

ত্বকে বদল ঘটিয়ে ঝরঝরে নেইমার কাতারে বিশ্বকাপে কী জাদু দেখান সেটাই এখন দেখার বিষয়।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের