ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিরোপা জয়ের লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১:২৯

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টস হয়ে গেলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করবে পাকিস্তান।

নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে টস হয়। জস বাটলার টস জেতেন। আগে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘বিশাল ম্যাচ, স্নায়ুচাপ ধরে রেখেছি, দলের মধ্যে দারুণ শক্তি বিরাজ করছে এবং স্টেডিয়ামেও দারুণ পরিবেশ। দুই দলই দারুণ ফর্মে। উইকেট ভালো মনে হচ্ছে। আবহাওয়ার কথা ভেবে আমরা প্রথমে বোলিং নিলাম।’

সেমিফাইনালের দল নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। মার্ক উড কিংবা ডেভিড মালানের জায়গা হলো না। খেলবেন ক্রিস জর্ডান ও ফিলিপ সল্ট।

টসের পর বাবর আজমও বললেন তিনি হলেও ফিল্ডিং নিতেন আগে, ‘আমরা বোর্ডে রান তুলে তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করবো। দল যেভাবে খেলছে অসাধারণ। ইতিহাস ফিরে আসতে পারে (১৯৯২ থেকে) আমরা আমাদের সেরাটা করবো।’

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের