কেমন আছেন শালিখার নিরক্ষর কবিয়াল হাসেম আলী বয়াতী
`সোনার বাংলা সোনার মানুষ, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন করতে কতই মানুষ হলো শেষ’ গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মন জয় করা হাসেম আলী বয়াতীর জীবনে এখন করুন দশা। মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের গুণী শিল্পী হাসেম আলীর কাছে অত্র ছয়-সাত জেলার এমন কোনো হাট-বাজার নেই যেখানে তিনি গান গাননি।
যশোর, মাগুরা, নড়াইল, ঝিনা
হাসেম আলী ফরিদপুর জেলা নগরকান্দা থানার মেহেদীভাঙ্গা গ্রামে ১৭ মার্চ ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। পিতার তিন সন্তানের মধ্যে হাসেম আলী বড়। হাসেম আলীর বাবা পরিবার-পরিজন নিয়ে শালিখা উপজেলার কাতলী গ্রামে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। এখানে আসার তিন বছর পর বাবার মৃত্যু হয়। সবার বড় সন্তান হিসেবে তার ওপর দায়িত্ব পড়ে সংসারের। সংসারের ঘাঁনি টানতে হাসেম আলী ব্যস্ত হয়ে ওঠেন। ক্ষেতে মজুরি হিসাবে যা পান তা দিয়েই কোনোমতে জীবিকা নির্বাহ করেন। ওই সময়ে তিনি মুখে মুখে গান রচনা শুরু করেন এবং গান গেয়ে শোনান। এর পর থেকে তার গান লোকমুখে প্রচার হতে থাকে। বাম হাতে প্রেমজুড়ি বাজিয়ে হাট-বাজারে মজমা করে মুখে মুখে গানের পর গান গেয়ে শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলেন। তিনি প্রায় ৪০০ গান রচনা করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের বিরুদ্ধে গান করায় এলাকা থেকে বিতাড়িত হন।হাসেম আলী বাড়ি ছেড়ে সীমান্ত বয়রার ঘাট পার হয়ে ভারতের চাঁপাবাড়ি ক্যাম্পে গিয়ে দেখে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা গ্রামের আলতাফ হোসেন ঐ ক্যাম্পের দায়িত্বে আছেন।আলতাফ হোসেন খুশি হয়ে তাকে আপ্যায়ন করে খেতে দিলেন। সে ক্যাম্প থেকে সারাদিন রানাঘাট হাইব্রিজের নিচে মজমা করে গান গেয়ে পয়সা রোজগার করতেন।মাঝে মাঝে বাড়ি এসে মায়ের কাছে টাকা পয়সা দিয়ে ভারতে চলে যেতেন।যেসব গান গেয়ে মুক্তিযোদ্ধা,শরনার্থীসহ সর্বস্তরের মানুষের মন মন জয় করতেন।যেমন- ওভাই বাঙ্গালী রাজাকারে কেন নাম দিলি, গাওরে গান গাওরে গান জয়বাংলা জয়ের গান, শোন শোন বন্ধু গনে করি আমি বর্ননা বাংলায় দান করে সরকার মানে হল না, আড়পড়া বাজারে দেখলাম আজব কারখানা, টিনের ঘরে পড়ল শিল বন্ধ হলো রাইচ মিল কারো পিঠে লাথি-কিল, হাটে মানুষ থাকল না।
কবিয়াল হাসেম আলীর রচিত গানগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের সংস্কৃতির ভাণ্ডার অনেকটায় পূর্ণ হতো। এলাকার সুশীল সমাজ বিভিন্ন সময়ে তাকে নানাভাবে সংবর্ধনা দিয়ে ক্রেস্ট, বস্ত্র, নগদ টাকা তার হাতে তুলে দেন। কিন্তু এখন তিনি দারুণভাবে অসহায় জীবনযাপন করছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আর জীবনের ঘাঁনি টানতে পারছেন না।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সরকারিভাবে কবিয়াল হাসেম আলীর মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করেন এলাকার সচেতন মহল।
এমএসএম / জামান
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ