পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে পাবনার ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এবং জেলার অন্যান্য উপজেলাস্থ সহকারী রিটার্নি কর্মকর্তাদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
প্রতিদ্বন্দ্বী ইচ্ছুক প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন রয়েছে। এর মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, গণফোরামের ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, সুপ্রিম পার্টির ১ জন, এবি পার্টির ১ জন, সিপিবির ১ জন, নাগরিক ঐক্যের ১ জন এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ): ভিপি শামসুর রহমান (বিএনপি), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র-বিএনপি), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), আব্দুল গনি (ইসলামী আন্দোলন) , হাজী ইউনুছ আলী (স্বতন্ত্র-বিএনপি) এবং মাসুদুল হক (স্বতন্ত্র-বিদ্রোহী)।
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ): এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) এবং নাসির উদ্দিন (গণফোরাম)।
পাবনা-৩ (চাটমোহর-ভাংগুড়া-ফরিদপুর): হাসান জাফির তুহিন (বিএনপি), আলী আছগার (জামায়াত), কে এম আনোয়ার (স্বতন্ত্র-বিএনপি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (সুপ্রিম পার্টি), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার), সরদার আশা পারভেজ (গণফোরাম) এবং আব্দুল খালেক (ইসলামী আন্দোলন)
পাবনা-৪ (ঈম্বরদী-আটঘরিয়া): হাবিবুর রহমান হাবিব (বিএনপি), অধ্যাপক আবু তালেব মন্ডল (জামায়াত), সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র বিএনপি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র বিএনপি), সাইফুল আজাদ মুল্লিক (জাতীয় পার্টি), আনোয়ার শাহ (ইসলামী আন্দোলন), সোহাগ হোসেন (সিপিবি) এবং শাহনাজ হক (নাগরিক ঐক্য)।
পাবনা-৫ (সদর): মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), প্রিন্সিপাল ইকবাল হোসাইন (জামায়াত), নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন) এবং আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী রয়েছেন ৬ জন। এর মধ্যে পাবনা-১ আসনে ৩ জন, পাবনা-৩ আসনে ১ জন এবং পাবনা-৪ আসনে ২ জন। এছাড়াও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন একজন।
এবিষয়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, কেবলমাত্র আজকে( সোমবার) জমা দেয়া হয়েছে। যারা বিদ্রোহ হয়েছেন তাদের সঙ্গে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে বসে সমাধানের চেষ্টা করবো। আশা করি কেন্দ্রীয় নির্দেশনায় বিদ্রোহী প্রত্যাহার করে নেবেন। তা না’হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত