বসন্তের ছোঁয়ায় রামুতে মুকুলে নান্দনিক সাজে আমগাছ
কক্সবাজার জেলার রামু উপজেলায় আগাম বসন্তের আমেজে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমগাছ। ফাল্গুনের শুরুতেই শীতের প্রকোপ কমে যাওয়ায় এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উপজেলার শহর থেকে গ্রাম—সর্বত্র আমগাছগুলো ধারণ করেছে হলুদাভ মুকুলের নান্দনিক সাজ।
থোকা থোকা মুকুলের ভারে নুয়ে পড়েছে ডালপালা। মুকুলের মৌ মৌ গন্ধে চারপাশ ভরে উঠেছে এক অপূর্ব আবেশে। মৌমাছিরা গুনগুন শব্দে দলে দলে উড়ে বেড়াচ্ছে মুকুলের ওপর। ছোট ছোট পোকামাকড় ও পাখিরাও মুকুলে বসে মধুর স্বাদ নিচ্ছে। এমন মনোরম দৃশ্য যেন প্রকৃতির এক অনন্য আয়োজন।
শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও একই চিত্র। অনেক গাছে মুকুলের সঙ্গে ছোট ছোট গুটি আমেরও দেখা মিলছে। তবে রাতের ঘন কুয়াশা ও সম্ভাব্য শিলা বৃষ্টির শঙ্কা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেলে এ বছর আমের ভালো ফলনের আশা করছেন স্থানীয়রা।
আমগাছের মালিকরা জানান, অধিকাংশ গাছেই ইতোমধ্যে মুকুল এসেছে। ঘন কুয়াশা থাকলেও এখনো শিলা বৃষ্টি না হওয়ায় গাছে গাছে মুকুল ভরে উঠেছে। তবে শেষ পর্যন্ত ফলন অনেকটাই নির্ভর করবে আবহাওয়ার অনুকূল অবস্থার ওপর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আম গাছে মুকুল আসার সময় অনুকূল আবহাওয়া বর্তমানে বিরাজ করছে। তবে এ সময়ের প্রধান শত্রু ঘন কুয়াশা ও শিলা বৃষ্টি। উপজেলায় কয়েক লাখ আমগাছে মুকুল ধরেছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বছরে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সব মিলিয়ে রামুতে এখন আমগাছগুলো মুকুলের হলুদ রঙে সেজে উঠেছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে, যা জানান দিচ্ছে আগাম বসন্তের আগমনী বার্তা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ