ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:৩৪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ধামরাইয়ে মশা নিধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকালে  ধামরাই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় নাজমুল হাসান অভি বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিজ নিজ বাড়ি-ঘর পরিষ্কার রাখা, পানি জমে থাকতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
তিনি আরও বলেন, দেশজুড়ে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, তাই নাগরিক সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জিঃ শাহিন আহম্মেদ ভূইয়া (শাওন),পৌর স্বেচ্ছাসেবক সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু,যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপু,পারভেজ পাঠান, ধামরাই থানা শ্রমিকদলের সাধারন সম্পাদক লেহাজ উদ্দিন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন রেজভী,দেওয়ান বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম, ধামরই সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার