ভূরুঙ্গামারী সদর বাজারের মাছ বাজারে ধর্মঘট, বিপাকে সাধারণ ক্রেতারা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর বাজারের মাছ বাজারে এক ব্যবসায়ীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মাছ বিক্রি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন মাছ ব্যবসায়ীরা। ফলে বাজারে মাছের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। জানা যায়, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনের ছোট ভাই মো. শামিম স্থানীয় মাছ ব্যবসায়ী আবু তালেবের কাছ থেকে কিছু মাছ বাকিতে নিয়ে যান। পরে আবু তালেব বাকি টাকা চাইতে গেলে শামিম দাবি করেন যে মাছগুলো নাকি পঁচা ছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, টাকা পরিশোধ না করে উল্টো প্রভাব খাটিয়ে আবু তালেবকে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, একজন ব্যবসায়ীর সাথে এমন আচরণ করা হলে ভবিষ্যতে অন্যরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন।
এ ঘটনার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবিতে মাছ বাজারের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের কারণে বাজারে মাছ বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর ফলে মাছ কিনতে এসে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা। অনেকেই বাজারে এসে মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টির সমাধান করে বাজার স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি শান্ত করতে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied