ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ২:৩১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালিকাভুক্ত দলিল লেখক (সনদ নং- ৭৯৩) মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে জমির খারিজ (নামজারি) করিয়ে দেওয়ার নামে দলিল জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
​শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ সকালে সরেজমিনে অনুসন্ধানে গেলে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এসব তথ্য জানা যায়।
​ভুক্তভোগী ধুবড়িয়া পশ্চিম পাড়ার বাসিন্দা বয়োবৃদ্ধ মোঃ মাছেম আলী (৭০) জানান, তিনি তার ৪২ শতাংশ জমির খারিজ করানোর জন্য সাবেক চেয়ারম্যান ও দলিল লেখক মোঃ মতিয়ার রহমানের কাছে যান। কাগজপত্র দেখার পর মতিয়ার রহমান দাবি করেন, দলিলের ‘জমির শ্রেণি’ এবং ‘খতিয়ান নম্বরে’ ভুল রয়েছে। এগুলো সংশোধন করে খারিজ করে দিতে হলে ১৫ হাজার টাকা দিতে হবে, অন্যথায় খারিজ করা সম্ভব নয়।
​মাছেম আলীর অভিযোগ, তাকে নানা ভয়ভীতি দেখিয়ে ওই টাকা নেওয়া হয় এবং ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে নিষেধ করা হয়। বলা হয়, অফিসে কোনো যোগাযোগ করলে কাজ বিলম্বিত হবে এবং টাকাও ফেরত পাওয়া যাবে না।
পরবর্তীতে গত ৩ আগস্ট ধুবড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে একটি নামজারি আবেদন (মামলা নং: ১০৩১(IX-I)২০২৬-২৭, আবেদন নং: ১৬১৮৮৪২১) জমা দেওয়া হয়।
​পরবর্তীতে ধুবড়িয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন ভুক্তভোগীকে মূল দলিলসহ তলব করেন। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভুক্তভোগীর মূল দলিলে খতিয়ান নম্বর ১০৪৫ এবং জমির শ্রেণি ‘ছনখোলা’ উল্লেখ রয়েছে। কিন্তু অনলাইনে দাখিলকৃত আবেদনে খতিয়ান নম্বর ১০৮৮ এবং শ্রেণি ‘কান্দা’ উল্লেখ করা হয়েছে।
​এ বিষয়ে ধুবড়িয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, "অনলাইনে জমা দেওয়া আবেদনের সাথে মূল দলিলের তথ্যের কোনো মিল ছিল না। আবেদনটিতে দলিল টেম্পারিং বা জালিয়াতির প্রমাণ পাওয়ায় আমি এটি নামঞ্জুরের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করেছি।"
​কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ মাছেম আলী বলেন, "আমি অসুস্থ, চিকিৎসার টাকা জোগাড় করতে ভাতিজার কাছে জমি বিক্রি করেছি। কিন্তু নামজারি না হওয়ায় দলিল বুঝিয়ে দিতে পারছি না। মতিয়ার চেয়ারম্যান নানা অজুহাতে কালক্ষেপণ করছেন। আমি দ্রুত নামজারি শেষ করে জমি বিক্রি ও নিজের চিকিৎসা করাতে চাই।"
​এদিকে একই ধরনের অভিযোগ করেছেন ধুবড়িয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ব্যক্তি। তিনি মুঠোফোনে অভিযোগ করে বলেন, তার ১৬ শতাংশ জমি নামজারি করে দেওয়ার কথা বলে সাবেক এই চেয়ারম্যান তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
​অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান ও দলিল লেখক মোঃ মতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়া এবং দলিল টেম্পারিং বা জালিয়াতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

Aminur / Aminur

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট

সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ

মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক

মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার

রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান