ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় দেড় মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত রিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছয় চাকার পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার চার আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে লুণ্ঠিত মালামালের বাকি অংশ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চক্রের মূল হোতা সোহেল (৩০), ইমাম হোসেন শাওন (৩২), মো. সবুজ (২৯) এবং হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে ধামরাই থানাধীন সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। কালো মুখোশ পরা ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র দল গ্যারেজে প্রবেশ করে। এ সময় তারা গ্যারেজের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে হাতুড়ি ও রামদা দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে গ্যারেজ থেকে চারটি ইজিবাইক, ২৭টি ব্যাটারি, সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও নগদ টাকা লুট করে।
ডাকাতির সময় লুণ্ঠিত মালামালের মোট মূল্য ছিল ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। পরে ডাকাত দল একটি পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তদন্ত শুরু হয়। মামলার তদন্তভার পান ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খানের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেন।
পুলিশ জানায়, ডাকাত দল গ্যারেজের সিসি ক্যামেরার ডিভিআর বক্সটিও নিয়ে যাওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এরপরও আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে তদন্ত এগিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ডাকাত চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত রিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছয় চাকার একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “ঘটনাটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। ডাকাত দল কোনো প্রমাণ না রাখার উদ্দেশ্যে সিসি ক্যামেরার ডিভিআর বক্সটিও নিয়ে যায়। তবে তদন্ত কর্মকর্তা এসআই কাওছার সুলতানের সাহসিকতা, সুপরিকল্পিত কর্মপদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চক্রটির সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তার চার আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২
গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম
নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২
জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ
মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক
মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার