ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ২:৫৮

জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির অভিযোগ ওঠেছে । এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি শুক্রবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে আক্কেলপুর থানার পশ্চিম প্রাচীরসংলগ্ন নয়নের বাসার সামনে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন সভাপতি প্রার্থী নুরুন্নবী খন্দকার নয়নের ছোট ভাই কুদরাত-ই খুদা সবুজ এবং অপর সভাপতি প্রার্থী কাজী শফি উদ্দিনের কর্মী কাজী বাশার আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুন্নবী খন্দকার নয়ন ও কাজী শফিউদ্দিন। শুক্রবার রাতে থানার পশ্চিম প্রাচীরসংলগ্ন সবুজের বাসার সামনে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সবুজ ও কাজী বাশার আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নুরুন্নবী খন্দকার নয়ন অভিযোগ করে বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর হামলা করেছেন। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার ভাই বর্তমানে বগুড়া চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে অপর সভাপতি প্রার্থী কাজী শফিউদ্দিন বলেন, আমি গত ১৫ বছর ধরে বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। রাতের অন্ধকারে তারা ভোটারদের টাকা দিচ্ছিল। বিষয়টি আমার পক্ষের ছেলেরা টের পেয়ে তাঁকে হাতেনাতে ধরে নিষেধ করেছে। সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, গত রাতে দুই সভাপতি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যাকডোরে ভর্তি বাণিজ্য

আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান, জব্দ অবৈধ জাল

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট

সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ