ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ১:১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের কার্যালয় থেকে প্রায় ৬০-৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার ব্যক্তিগত বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ সরকারের বিরুদ্ধে। পরে এসব সামগ্রী জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
শুক্রবার সকালে একটি ট্রাকে করে খুঁটি ও তারগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাসুদ সরকারের বাড়ির উদ্দেশে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ট্রাকটি থামিয়ে দেন। ট্রাকচালক আব্দুর রহমান খন্দকার বলেন, মাসুদ সরকার তাঁকে এসব সামগ্রী তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। তবে এগুলো পরিবহনের কোনো কাগজপত্র তাঁকে দেওয়া হয়নি।
প্রকল্পের পাম্প অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অফিসের পুকুরে ওয়াল নির্মাণের জন্য খুঁটিগুলো তৈরি করা হয়েছিল। পরে গাইড ওয়াল নির্মাণ হওয়ায় সেগুলো প্রকল্প কার্যালয়ে রাখা ছিল।
অভিযোগের বিষয়ে মাসুদ সরকার বলেন, খুঁটি ও কাটা তার তিনি নিজের অর্থে তৈরি করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জুব্বার বলেন, অভিযোগ পাওয়ার পর প্রকল্প কার্যালয় থেকে বের হওয়া খুঁটি ও তার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।
নিমগাছী মৎস্য প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে চাননি। 
রাজশাহী অঞ্চলের মৎস্য দপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘আপনাদের সহকর্মীর মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। তবে মাসুদ সাহেব ঘটনাস্থলে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন’
খুঁটি ও তারগুলো সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থে তৈরি—তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Aminur / Aminur

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ