জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
পিরোজপুরের জিয়ানগরে সূপেয় খাবার পানি চরম সংকটে ভুগতেছে এলাকাবাসী। ভৌগোলিক কারনে জিয়ানগর উপজেলা তিনদিক দিয়ে নদী বেষ্টিত এখানে পানি থই থই করলেও নাই সুপেয় পানি। নদী খাল আর পুকুরের পানিই এ এলাকার মানুষের খাবার পানির একমাত্র উৎস্য। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধরে পান করতে পারলেও শুষ্ক মৌসুমে নদী খাল আর পুকুরের পানিই পান করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ফলে প্রতিনিয়িত বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার মানুষ।
জিয়ানগরে সাধারণ মানুষের কাছে বর্ষাকালের বৃষ্টির পানি নিরাপদ পানির একটি গুরুত্বপূর্ন উৎস। তারা বৃষ্টির পানি ধরে রেখে কয়েক মাস পর্যন্ত পান করে থাকে। এই পানি সংরক্ষনের জন্য সরকারিভাবে রেইন ওয়াটার হার্ভেষ্টার প্রকল্পের আওতায় কিছু পরিবারের মাঝে তিন হাজার লিটার পানি ধারনযোগ্য ট্যাংক সরবরাহ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও সম্প্রতি সরকারি ও বেসরকারি উদ্যোগে কয়েকটি রিভার্স অসমোসিস বা আরও প্লান্ট বসানো হয়েছে যা থেকে স্বচ্ছল বাসিন্দারা পানি কিনে নিয়ে পান করতে পারে। তাও অপ্রতুল এবং সকলের সামর্থের বাইরে।
উপজেলার কালাইয়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম বলেন, এই গ্রামের সূপেয় পানি চরম সংকট। সবাই খালের পানি ব্যবহার করে । খালের পানি সংগ্রহ ছাড়া তাদের আর কোন উপায় নাই। অনিরাপদ পানি পান করে অনেক মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এবং খালে রাসায়নিক বিষ দিয়ে মাছ ধরে যার ফলে পানিতে বিষ থাকায় হাঁস মুরগি মারা যায় এই পানি ব্যবহার করা অনুপযোগী হয়ে পরে । এব্যপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নেওয়া দরকার
ইন্দুরকানী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আমরা এই খালের পানি ফ্যাডকরি দিয়ে পানি পান করি কিন্তু তাতে পানি পরিশোধিত হয় না,পানিতে জীবানু থাকায় অনেক বিভিন্ন রোগে দেখা দেয়। বিশেষ করে আমাশয় ও টাইফয়েড, এলার্জি রোগে আক্রান্তের ঘটনা ঘটছে।
এ বিষয়ে জিয়ানগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়াল বলেন, এ উপজেলায় নিরাপদ পানির চাহিদা বিদ্যমান সরবরাহের তুলনায় অনেক বেশি। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা নিরাপদ পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। তবে এর আরও অনেক চাহিদা রয়েছে।
Aminur / Aminur
আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২
গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম
নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২
জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ
মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক
মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার