ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ২:৩৩

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম (জুবায়েরপন্থী)। বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজন এবং ইজতেমা ময়দানের ব্যবহার নিয়ে শনিবার (২৪ অক্টোবর) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ-সংক্রান্ত দাবি তুলে ধরার কথা রয়েছে। এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ৬৪ জেলা থেকে আলেম-ওলামা ও তাবলিগের মুরব্বিরা এতে অংশ নেবেন। অনুষ্ঠানে সাদপন্থীদের বিষয়ে ২০২৫ সাল থেকে প্রযোজ্য সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরার কথা রয়েছে।
শুরায়ি নেজামের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের স্বার্থে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মাঠের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইজতেমা মাঠে সংঘর্ষ নিয়ে বিচার দাবি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে ২০১৮ সালের ১ ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা তাবলিগের দুই পক্ষের বিরোধকে আরও জটিল করে তোলে। এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে শুরায়ি নেজাম।
অন্যদিকে, সাদপন্থীরাও অতীতের সংঘর্ষের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে। ফলে ইজতেমা মাঠের ব্যবস্থাপনা, দুই পক্ষের অধিকার এবং অতীতের সহিংসতার বিচার নিয়ে বিরোধ এখনো গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।শুরায়ি নেজামপন্থীদের বক্তব্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমা আয়োজনের ক্ষেত্রে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন। তাঁদের দাবি, একই মাঠে দুই পক্ষের কার্যক্রম ঘিরে যেন নতুন করে কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্ব ইজতেমা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। দেশি-বিদেশি লাখো মুসল্লির অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে প্রতিবছর টঙ্গীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তাই ইজতেমার তারিখ নির্ধারণ, মাঠের নিরাপত্তা, বিদেশি মেহমানদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাবলিগের দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের অবসান, অতীতের সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন এখন সংশ্লিষ্ট সবার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

Aminur / Aminur

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট

সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ

মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক

মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার

রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান